ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমরুল্লাহ সালেহ’র বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার তালেবানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ’র বাড়িতে তল্লাশি চালিয়েছে তালেবান।

ওই তল্লাশি চলাকালে তার বাড়িতে ৬৫ লাখ ডলার পাওয়া গেছে বলে দাবি করেছে গোষ্ঠীটির নেতারা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৫৫ কোটি ৩৬ লাখ ছয় হাজার ৮২০ টাকা। খবর জিয়ো নিউজের।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিলে বিমানভর্তি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি। ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ-ও কাবুল ছেড়ে পালিয়ে যান। তবে দেশ ছাড়েননি তিনি।

বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি পাঞ্জশির থেকে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেন। একইসঙ্গে নিজেকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেন। একপর্যায়ে পাঞ্জশিরেরও নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয় তালেবান। আমরুল্লাহ সালেহ বর্তমানে কোথায় আছেন তা অস্পষ্ট।

এদিকে কাবুলে প্রথম বাণিজ্যিক ফ্লাইটের বিমান অবতরণ শুরু করেছে। সোমবার পাকিস্তান এয়ারলাইন্সের একটি ফ্লাইট হামিদ কারজাই আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে ১০ জনের মতো যাত্রী ছিলেন। যাত্রীর চেয়ে বিমানের স্টাফের সংখ্যাই ছিলো বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমরুল্লাহ সালেহ’র বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার তালেবানের

আপডেট সময় ০৯:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১