ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মানবাধিকার রক্ষার নামে অপরাধযজ্ঞ চালিয়ে আসছে আমেরিকা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের নামে গত বিশ বছর ধরে মার্কিন বাহিনী যে দখলদারিত্ব কায়েম করেছে এবং অপরাধযজ্ঞ চালিয়েছে তার বিচার দাবি করেছে উত্তর কোরিয়া।

দেশটি বলেছে, মার্কিন সেনারা আফগানিস্তানে যে অপরাধযজ্ঞ চালিয়েছে তা সরাসরি মানবতাবিরোধী অপরাধ।

রবিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানে গণভাবে ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড চালানোর জন্য আমেরিকার বিরুদ্ধে ন্যায্য বিচারের পদক্ষেপ নিতে বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশে দাবি উঠেছে। আফগানিস্তানে এসব অপরাধযজ্ঞ চালানোর জন্য দায়ী মূল ব্যক্তিদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

বিবৃতিতে আরও বলেছে, ন্যায় বিচার এবং মানবাধিকার রক্ষার ধোয়া তুলে আমেরিকা বিশ্বের বিভিন্ন অংশে এই ধরনের হত্যাকাণ্ড ও অপরাধযজ্ঞ চালিয়ে আসছে। নীরিহ নারী-শিশু ও সাধারণ নাগরিকরাও তাদের তাদের হামলা থেকে রক্ষা পায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবাধিকার রক্ষার নামে অপরাধযজ্ঞ চালিয়ে আসছে আমেরিকা

আপডেট সময় ০৬:৩৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১