ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে উপকৃত হবে মুসলিম বিশ্ব’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে মুসলিম বিশ্ব উপকৃত হবে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগর বিষয়ক মহাপরিচালক আলিরেজা ইনায়েতি। তিনি বলেছেন, প্রতিবেশী সব দেশের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক ও সহযোগিতা প্রতিষ্ঠাকে তেহরান সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

আজ শনিবার এতেমাত দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আলীরেজা এনায়েতি। তিনি বলেন, আমরা মনে করি ইরান এবং সৌদি আরবের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠলে মুসলিম বিশ্বের বিদ্যমান বিভিন্ন সমস্যার সহজ সমাধান হওয়ার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পাবে।

দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ইস্যুতে ইরান ও সৌদি আরবের মধ্যে আলোচনার ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই বলেও জোর দিয়ে উল্লেখ করেন আলিরেজা ইনায়েতি। উল্লেখ্য, সম্পর্ক পুনপ্রতিষ্ঠা করার লক্ষ্যে ইরান ও সৌদি আরবের প্রতিনিধিরা এ পর্যন্ত তিনবার ইরাকের রাজধানী বাগদাদে মিলিত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে উপকৃত হবে মুসলিম বিশ্ব’

আপডেট সময় ০৮:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১