ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবার পিছু নিয়ে রাস্তায় ছোট্ট শিশু, পিষে মারল গাড়িচালক

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর পল্লবীতে মুরগি বহনকারী গাড়িচাপায় সায়েম (৩) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে মিরপুর ১১ নম্বর আদর্শনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে আদর্শনগরে ২২ তলা গার্মেন্টের সামনে একটি আড়তে মুরগি আনলোড করে অন্যত্র যাচ্ছিল গাড়িটি। ওই সময় সায়েম তার বাবার পিছু নিয়ে রাস্তায় বের হয়।

১৩ নম্বর গলির পশ্চিম পাশে পৌঁছামাত্র দ্রুতগতির মুরগির গাড়ির সামনের চাকায় চাপা পড়ে শিশুটি। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

স্থানীয়রা ধাওয়া দিয়ে গাড়িটি আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে যায়।

সায়েমের মা রোজী জানান, সকালে তার স্বামী মুরগি জবাই দিতে রাস্তায় বের হন। ওই সময় সায়েমও তার পিছু নেয়। ছেলে যে তার পিছু নিয়েছে তা জানত না তার বাবা। এর পর কিছু সময় পর দুর্ঘটনাটি ঘটে।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাবার পিছু নিয়ে রাস্তায় ছোট্ট শিশু, পিষে মারল গাড়িচালক

আপডেট সময় ০১:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১