ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তালেবানের সঙ্গে গোপন বৈঠক মার্কিন গোয়েন্দা প্রধানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

তালেবান নেতা আবদুল গনি বারাদারের সঙ্গে গোপন বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস। খবর ওয়াশিংটন পোস্টের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত ৩১ আগস্টের ডেডলাইন নিয়ে তাদের মধ্য আলোচনা হয়েছে। মার্কিন সেনাবাহিনী ও তাদের মিত্রদের নির্দিষ্ট সময়ের মধ্যে আফগানিস্তান থেকে চলে যাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। তবে আর কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে; সেই বিষয়টি পরিষ্কার নয়।

বৈঠকের বিষয়ে সিআইএ-এর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

বিবিসির খবরে বলা হয়েছে, সামনে জি-৭ সম্মেলন রয়েছে। সেখানে আগস্টের শেষে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে যুক্তরাজ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চাপ প্রয়োগ করতে পারে।

জোটের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সবাইকে উদ্ধার সম্ভব হবে না। অপরদিকে তালেবানের পক্ষ থেকে বিদেশি জোটকে হুশিয়ারি দেওয়া হয়েছে; নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের দেশ ত্যাগ করতে হবে। অন্যথায় তাদের ‘পরিণতি’ ভোগ করতে হবে।

সম্প্রতি কাবুল দখল করেছে তালেবান যোদ্ধারা। এরপর থেকেই দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। এরই মধ্যে দেশ ছাড়তে হাজার হাজার মানুষ কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে জড়ো হয়েছেন। রয়টার্সের খবরে বলা হয়, গত রোববার পর্যন্ত বিমানবন্দরের আশপাশে গোলাগুলিতে ২০ জন নিহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তালেবানের সঙ্গে গোপন বৈঠক মার্কিন গোয়েন্দা প্রধানের

আপডেট সময় ০৭:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১