ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলকে হুশিয়ার করল আরব লিগ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

জেরুজালেম নগরীতে ফিলিস্তিনিদের ওপর হামলা এবং পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের নির্যাতন বন্ধে ইহুদিবাদী দেশ ইসরাইলকে হুশিয়ার করেছে আরব লিগ।

আল-আকসায় অগ্নিসংযোগের ৫২তম বার্ষিকীতে শনিবার এক বিবৃতিতে আরব লিগ এ হুশিয়ারি দেয়। খবর সৌদি গ্যাজেটের। বিবৃতিতে ইসরাইলকে ফিলিস্তিনি এবং আল-আকসায় সব ধরনের অপরাধ কর্মকাণ্ড এবং অবৈধ দখলদারিত্ব অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে। গত শনিবারও দখলদার ইসরাইলের সেনাবাহিনীর গাজা উপত্যকায় গুলি করে ২০ ফিলিস্তিনিকে আহত করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদরা জানিয়েছেন, আল-আকসায় অগ্নিসংযোগের ৫২তম বার্ষিকীতে শনিবার জেরুজালেমে ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইসরাইলিদের গুলিতে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন, এদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

এ মাসের প্রথম দিকে আরব লিগ লেবাননে হামলার ব্যাপারেও ইসরাইলকে সতর্ক করেছিল। তখন আরব লিগ বলেছে— ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটর নেতৃত্বাধীন প্রশাসন যে হামলা চালাচ্ছে, তার অর্থ হচ্ছে— তারা শক্তি প্রদর্শন করছে।

এ অবস্থায় বড় ধরনের সংঘাতে না জড়ানোর জন্য লেবাননের বিভিন্ন সংগঠনের প্রতিও আরব লিগ আহ্বান জানিয়েছে। পাশাপাশি লেবাননের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলকে হুশিয়ার করল আরব লিগ

আপডেট সময় ১২:২৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১