ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাবুলে মার্কিনিদের ধরে পিটিয়েছে তালেবান: পেন্টাগন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাবুলের পতনের পর যেসব মার্কিন নাগরিক আফগানিস্তান ছাড়ার চেষ্টা করছিল তাদেরকে ধরে বেধড়ক পিটিয়েছে তালেবান যুদ্ধারা।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। খবর দ্যা নিউইয়র্ক পোস্টের।

মার্কিন নাগরিকদের তালেবানের মারধরের ঘটনায অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন। তবে কিভাবে মার্কিন নাগরিকদের নিরাপদে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনারা নিয়ে গেছে তিনি সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।

আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ও নাগরিকদের দেশে ফেরত আনার আশা ব্যক্ত করেন তিনি। তবে এই সময়ের ভেতরে সবাইকে ফেরত নেয়া সম্ভব হবে কিনা তার নিশ্চয়তা দিতে পারেননি অস্টিন।

ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিনকেন এবং সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি উপস্থিত ছিলেন।

আফগানিস্তান থেকে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থার ভেতর দিয়ে মার্কিন নাগরিকদের প্রত্যাহার করা হল কেন- সে বিষয়ে জবাব দাবি করছিলেন মার্কিন আইন প্রণেতারা। শুক্রবার ওই ব্রিফিংয়ে তাদের প্রশ্নের জবাব দেয়া হয়।

প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার সকালে বলেন, শান্তিপূর্ণভাবেই মার্কিন সেনা ও নাগরিকদের প্রত্যাহার করা হচ্ছে। কিন্তু বিকালে অস্টিন লয়েড ভিন্ন কথা বললেন। এর মধ্যদিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে সমন্বয়হীনতা বিষয়টি পরিষ্কারভাবে ধরা পড়ল।

এদিকে, আন্তর্জাতিক অঙ্গনের কোনো কোনো সংবাদ মাধ্যম জানিয়েছে যে, কাবুলের পতনের পর মার্কিন নাগরিকদের রাতভর পিটিয়েছে তালেবান। আমেরিকা প্রাবাসী আফগান নারী সাংবাদিক সাশা ইংবার তার টুইটার একাউন্টেও একই কথা বলেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাবুলে মার্কিনিদের ধরে পিটিয়েছে তালেবান: পেন্টাগন

আপডেট সময় ০৩:৫০:২০ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১