ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানরাই লড়েনি, মার্কিন সেনারা কেন জীবন দেবে: বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়ন ওয়াশিংটনের জন্য সঠিক হয়েছে জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানরাই নিজেদের রক্ষার জন্য লড়েনি, সেখানে মার্কিন সেনারা কেন লড়াই করে জীবন দেবেন? তবে প্রয়োজন হলে ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।

তালেবান ইস্যু নিয়ে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ কথা বলেছেন জো বাইডেন।

বিবিসির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়।

ভাষণে জো বাইডেন বলেন, দেশটিতে মার্কিন সেনা উপস্থিতি ধরে রাখার মধ্যে আর যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ জড়িত নয়। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়ন ওয়াশিংটনের জন্য সঠিক হয়েছে। আফগানিস্তানে দেশ গঠনের কোনো লক্ষ্যই ছিল না যুক্তরাষ্ট্রের। তবে, জঙ্গি হামলা মোকাবিলার যে লক্ষ্য ছিল, তা সফল হয়েছে। আল কায়দাকে দুর্বল করে দেওয়া হয়েছে।

আফগানিস্তানে তালেবানের হাতে মার্কিন সমর্থক সরকারের পতন হয়েছে এমন অভিযোগ নিজ দেশেই তোপের মুখে পড়েছেন জো বাইডেন। এমতাবস্থায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আফগানরাই লড়েনি, মার্কিন সেনারা কেন জীবন দেবে: বাইডেন

আপডেট সময় ০৪:১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১