ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালয়েশিয়ায় গোলাগুলিতে বিমান বাহিনীর ৪ সদস্য নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মালয়েশিয়ায় বিমান বাহিনীর (আরএমএএফ) একটি ঘাঁটিতে গোলাগুলিতে অন্তত চার সদস্যের প্রাণহানি ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

দেশটির গণমাধ্যম খবর দিয়েছে, বিমান বাহিনীর এক সদস্য গুলি চালিয়ে তিনজনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে।

দেশটির সারাওয়াক পুলিশের কমিশনার দাতুক আইদি ইসমাইল বলেছেন, আরএমএএফের একটি শিবিরে সৈন্যদের বসবাসের স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিহতরা শিবিরে সৈন্যদের বসবাসের স্থানে দায়িত্বরত ছিলেন। কেন এই গোলাগুলির ঘটনা ঘটেছে; তা জানতে তদন্ত চলছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, গোলাগুলিতে নিহত বিমানবাহিনীর কর্মীরা সেখানে করোনাভাইরাস কোয়ারেন্টাইন পালন করছিলেন। সেখানকার এক সদস্য একটি নিরাপত্তা চৌকি থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার পর গুলি চালালে তাদের প্রাণহানি ঘটে।

এ সময় তার একজন সহকর্মী আগ্নেয়াস্ত্রধারীকে শান্ত করার চেষ্টা করলে তিনি বলেন, আপনি বাঁচতে নাকি মরতে চান? পরে তার তলপেটে গুলি চালিয়ে হত্যা করেন এবং অন্যদের লক্ষ্য করে গুলি চালান। গোলাগুলির এই ঘটনায় ঘটনাস্থলেই দু’জনের প্রাণহানি ঘটে এবং তৃতীয়জন আহত অবস্থায় একটি ক্লিনিকে যাওয়ার পর মারা যান।

সহকর্মীদের হত্যার পর ওই বন্দুকধারীও গুলি চালিয়ে আত্মহত্যা করেন। কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে; যা এখনও পরিষ্কার নয়। গোলাগুলির সময় সব কর্মকর্তাই দায়িত্বরত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মালয়েশিয়ায় গোলাগুলিতে বিমান বাহিনীর ৪ সদস্য নিহত

আপডেট সময় ০১:৪৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১