ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মারধরের পর পাঁচতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ, স্ত্রী-শ্যালকদের বিরুদ্ধে মামলা

২০২৮ অলিম্পিকেই ক্রিকেটকে যুক্ত করতে চায় আইসিসি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বহুদিন ধরেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে খ্যাত অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য উঠে-পড়ে লেগেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কিন্তু বারবার ব্যর্থ হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এবার ফের একবার এ বিষয়ে মুখ খুলেছে আইসিসি। আর আগামী ২০২৮ সালের মধ্যে অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আশ্বস্তও করেছে।

এইতো সেদিন শেষ হলো টোকিওতে অনুষ্ঠিত অলিম্পিকের এবারের আসর। অন্য সময়ের মতো এবারের অলিম্পিকেও অনুষ্ঠিত হয়েছে ফুটবল, হকি, ভবিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন এবং টেনিসসহ প্রায় সকল ইভেন্ট। কিন্তু দুঃখের বিষয় এতো বড় ক্রীড়া আসরে দেখা যায়নি ক্রিকেট প্রতিযোগিতা।

অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার বিষয়টি অগ্রগতিও বেশ, জানিয়েছে আইসিসি। প্রাথমিক লক্ষ্য হিসেবে ২০২৮ অলিম্পিককে করা হয়েছে।

এখন পর্যন্ত ক্রিকেট কেবল একবারই খেলা হয়েছে অলিম্পিকে। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে সেবার খেলেছিল কেবল গ্রেট ব্রিটেন আর ফ্রান্স। ২০২৮ সালের অলিম্পিকেই যদি ক্রিকেট জায়গা করে নিতে পারে তাহলে ১২৮ বছরের অপেক্ষা শেষ হবে খেলাটির। সেটা হলে ক্রিকেট ও অলিম্পিক, দুপক্ষই লাভবান হবে বলে জানিয়েছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৮ অলিম্পিকেই ক্রিকেটকে যুক্ত করতে চায় আইসিসি

আপডেট সময় ০৭:৩১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১