ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরস্কে অল্পের জন্য দাবানল থেকে বেঁচে গেল তাপ বিদ্যুৎকেন্দ্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কে ভযাবহ দাবানলের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। ওই তাপবিদ্যুৎ কেন্দ্রের আঙ্গিনায় বুধবার দাবানল ছড়িয়ে পড়লে দ্রুত দমকল কর্মীরা তা নেভানোর চেষ্টা করেন। খবর আনাদোলুর।

সেখানে বড় বড় গাছের ওপর দিয়ে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যায় এবং দ্রুত হেলিকপ্টার থেকে সেখানে পানিবর্ষণ করা হয়। রাতভর ওই এলাকার লোকজন এবং পর্যটকদেরকে জাহাজে করে সরিয়ে নেয়া হয়েছে।

এক সপ্তাহের বেশি সময় ধরে ভয়াবহ দাবানলে জ্বলছে তুরস্ক। দেশটির দমকল বাহিনী আগুন নেভানোর জন্য অব্যাহত প্রচেষ্টা চালাচ্ছে। দেশটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী ইরান, আজারবাইজান, ইউক্রেন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই দাবানলকে তুরস্কের জন্য চরম ভোগান্তি বলে উল্লেখ করেছেন। দাবানলে হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে এবং হাজার হাজার তুর্কি নাগরিক ও পর্যটকদের এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।

দাবানলে এ পর্যন্ত আট জন নিহত হয়েছেন এবং পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন- বিদ্যুৎকেন্দ্রের কাছে দাবানল ছড়িয়ে পড়া ভয়াবহ বিপদের ইঙ্গিত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তুরস্কে অল্পের জন্য দাবানল থেকে বেঁচে গেল তাপ বিদ্যুৎকেন্দ্র

আপডেট সময় ১২:১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১