ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুইডেনে অবস্থিত পাক দূতাবাসের বাইরে বিক্ষোভ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সুইডেনে অবস্থিত পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে একদল বিক্ষোভকারী। তাদের অভিযোগ পাকিস্তান আফগানিস্তানে ছায়াযুদ্ধে জড়িত। তবে সুইডিশ পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়।

একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের বাসিন্দাসহ ৫০ থেকে ৬০ জনের একটি দল সুইডেনে পাকিস্তান দূতাবাসের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করে। তারা স্লোগান দেয় এবং আফগানিস্তানে ছায়াযুদ্ধ পরিচালনায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভকারীরা ইংরেজি, সুইডিশ, উর্দু, পশতু এবং দারি (ফার্সি) ভাষায় সংক্ষিপ্ত বক্তৃতা দেয়, যেখানে তারা অভিযোগ করে যে পাকিস্তানের গোয়েন্দা বাহিনী তালেবানদের সমর্থন দিচ্ছে।

বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড বহন করে যেখানে আফগানিস্তানে যুদ্ধ বন্ধ করুন’, ‘আফগানদের হত্যা বন্ধ করুন’ এবং ‘তালেবানদের সমর্থন বন্ধ করুন’ লেখা প্ল্যাকার্ড ছিল। বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে ছড়িয়ে পড়ার আগে দূতাবাসের একজন কর্মকর্তার কাছে পাকিস্তানের রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে একটি চিঠি হস্তান্তর করে।

এর আগে আফগান প্রবাসীরা ওয়াশিংটন, ব্রাসেলসসহ বেশ কয়েকটি শহরে এবং ডেনমার্ক, জার্মানি ও যুক্তরাজ্যের শহরগুলোতে আফগানিস্তানে তালেবানদের সমর্থনে জন্য পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুইডেনে অবস্থিত পাক দূতাবাসের বাইরে বিক্ষোভ

আপডেট সময় ০৫:৪৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১