ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনার মতো দাবানলও বিশ্বের জন্য হুমকি: এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে তুরস্কের বিভিন্ন প্রদেশে। ‍আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বললেন, করোনা মহামারির মতো দাবানলও বিশ্বের জন্য হুমকি।

তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর আনাদোলুর।

টিভিতে সরাসরি প্রচারিত এক সাক্ষাৎকারে এরদোগান বলেন, পুরো বিশ্ব এখন এ চ্যালেঞ্জ মোকাবিলা করছে, এটা সন্ত্রাসী ‘হুমকির মতো’।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, দেশে গত আটদিনে ১৮৭ জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে এখনও ১৫টি দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

এরদোগান জানান, ৫১টি হেলকপ্টার ও ২০টি প্লেন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তুরস্কের গোয়েন্দা ও পুলিশ দাবানালের পেছনে কারও হাত রয়েছে কিনা তা খুঁজে বের করতে কাজ করছে বলে জানান তুর্কি প্রেসিডেন্ট।

সরকারি তথ্যমতে, ২৮ জুলাই থেকে ছড়িয়ে পড়া দাবানলে এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনার মতো দাবানলও বিশ্বের জন্য হুমকি: এরদোগান

আপডেট সময় ০৩:২১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১