ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিজে পার্টির নামে মাদক বিক্রি করতেন মিশু

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় ডিজে পার্টির নামে মাদক বিক্রি ও সরবরাহ করতেন বিতর্কিত মডেল পিয়াসার সহযোগী মিশু হাসান। পার্টিতে থাকা ব্যক্তিদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিতেনে তিনি।

মিশু হাসান আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলের সাবেক স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসার অন্যতম সহযোগী। তারা অবৈধভাবে উপার্জিত অর্থ গরুর ফার্ম ও গাড়ির ব্যবসায় বিনিয়োগ করেন বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বুধবার (০৪ আগস্ট) বিকেলে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। গ্রেফতার মিশু গাড়ি আমদানির ক্ষেত্রে ট্যাক্স ফাঁকি দিতেন বলে ব্রিফিংয়ে জানানো হয়।

তাদের ক্লায়েন্ট কারা জানতে চাইলে খন্দকার আল মঈন বলেন, জিসান ও মিশুর প্রায় ৫০টির বেশি ক্লায়েন্ট রয়েছে। এছাড়াও বিদেশে যেমন দুবাইয়ে তাদের ক্লায়েন্ট রয়েছে।

গ্রেফতার মডেল পিয়াসা ও মৌয়ের সঙ্গে গ্রেফতার জিসান ও মিশুর সখ্য রয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

বুধবার (৪ আগস্ট) দুপুরে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলের সাবেক স্ত্রী বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার অন্যতম সহযোগী মিশু হাসানকে আটক করে র‌্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিজে পার্টির নামে মাদক বিক্রি করতেন মিশু

আপডেট সময় ০৭:১২:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১