ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোস্তফা জব্বারের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের আলোচনা

আকাশ আইসিটি ডেস্ক :

সাইবার হুমকি মোকাবিলায় সাইবার নিরাপত্তা এবং নিম্নগতির ইন্টারনেট উচ্চগতিতে রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে এ বিষয়ে আলোচনা করে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (০৩ আগস্ট) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে সাক্ষাৎ করেন।

বিশ্বব্যাংকের অবকাঠামো বিষয়ক দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরিচালক গুয়াংঝি চেন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন এবং বিটিআরসি’র চেয়ার‌ম্যান শ্যাম সুন্দর সিকদার এ সময় উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংক প্রতিনিধিদলে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর ডানডান চেন, বিশ্বব্যাংক কর্মকর্তা রাজেস রোহাতগি অংশ নেন।

তারা টেলিযোগাযোগ খাতের উন্নয়ন বিশেষ করে, ফাইভজি অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল নেটওয়ার্ক সাপোর্ট এবং সাইবার নিরাপত্তা শক্তিশালীকরণ বিষয়ে মতবিনিময় করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল সংযোগ সম্প্রসারণসহ সরকারের প্রতিটি মানুষের দোরগোড়ায় ডিজিটাল সংযোগ পৌঁছে দিতে গৃহীত কর্মসূচি ও ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, অতীতের তিনটি শিল্প বিপ্লবে বাংলাদেশ অংশগ্রহণ না করেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের অংশ গ্রহণে প্রস্তুতি সম্পন্ন করেছে। দুর্গম এলাকাসহ দেশের প্রায় প্রতিটি মানুষের কাছে ডিজিটাল সংযোগ পৌঁছে দেওয়ার চেষ্টা আমাদের অব্যাহত আছে। সরকার এখাতের প্রাইভেট প্রতিষ্ঠানসমূহের জন্য প্রয়োজনীয় সুযোগ তৈরির জন্য নীতিমালাসহ গাইড লাইন প্রণয়ন করছে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে কোভিড-১৯ অতিমারিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভূমিকা, বাংলাদেশে ব্রডব্যান্ড সংযোগের বর্তমান চিত্র, টেলিকম খাতের বর্তমান চ্যালেঞ্জসমূহ, চ্যালেঞ্জসমূহ অতিক্রম করতে করণীয় ইত্যাদি প্রতিনিধিদলকে অবহিত করা হয়।

বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ টেলিকমখাতের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ দূর করতে চারটি সুপারিশ বেঠকে উপস্থাপন করেন।

তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড সংযোগ প্রতিষ্ঠা; ন্যাশনাল সাইবার থ্রেট এনালাইসিস, ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার বিটিআরসি‘র মাধ্যমে বাস্তবায়ন প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বিশ্বব্যাংক প্রতিনিধিদল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল সংযোগ খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তারা ডিজিটাল প্রযুক্তি ও সংযোগ সম্প্রসারণের ফলে বিদ্যমান সাইবার হুমকি মোকাবেলায় সাইবার নিরাপত্তা এবং নিম্নগতির ইন্টারনেট উচ্চগতিতে রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা এসব বিষয়ে আরও আলোচনা করবেন বলে জানান।

মন্ত্রী সরকার ও বিশ্বব্যাংকের কৌশলগত আলোচনা ভবিষ্যত সহযোগিতার জন্য ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোস্তফা জব্বারের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের আলোচনা

আপডেট সময় ০৯:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১