ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যায় যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যার ৫ মাস পর আসামি মো. দুলাল মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার কোনাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ জঙ্গলকাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুলাল একই এলাকার আবু তাহেরের ছেলে।

জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি কোনাখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড দক্ষিণ জঙ্গলকাটা গ্রামের সাড়ে তিন বছর বয়সি এক শিশু বাড়ির পাশে অন্য বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়।

পরে ২৪ ফেব্রুয়ারি বাড়ির অদূরে একটি পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়। থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

দীর্ঘ ৫ মাস পর ময়নাতদন্তের রিপোর্টে আসে থানায়। রিপোর্টে ওই শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়। পরে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে রেকর্ড হয়। এ মামলায় আসামি করা হয় মো. দুলালকে। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক দুলালকে গ্রেফতার করে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল ইসলাম বলেন, ঘটনার পর থেকে দুলাল পলাতক থাকায় তার বিষয়ে সন্দেহ ঘনীভূত হয়। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে ২ আগস্ট থানায় একটি মামলা করেন এবং সোমবার রাতেই অভিযুক্ত দুলালকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল

সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যায় যুবক গ্রেফতার

আপডেট সময় ০১:৪৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১