ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই মামলায় ঈশিতা ছয় দিনের রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক:

বিভিন্ন সংস্থার প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার ঈশরাত রফিক ঈশিতা ও তার সহযোগী মোহাম্মদ শহিদুল ইসলামকে দুই মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এ রিমান্ডের আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে প্রতারণা মামলায় তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম চৌধুরী ও মাদক মামলায় একই থানার এসআই মাসুদ রানা পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই মামলায় দু’জনের তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (১ আগস্ট) সকালে মিরপুর-১ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইশরাত রফিক ঈশিতা ও তার সহযোগী শহিদুল ইসলাম দিদারকে গ্রেফতার করে র‌্যাব-৪।

এ সময় তার বাসা থেকে ভুয়া আইডি কার্ড, ভুয়া ভিজিটিং কার্ড, ভুয়া সিল, ভুয়া সনদ, ভুয়া প্রত্যয়নপত্র, পাসপোর্ট, ল্যাপটপ, ইয়াবা, বিদেশি মদ ও ব্রিগেডিয়ার জেনারেল পদের দু’টি ইউনিফর্ম, র‌্যাংক ব্যাচ উদ্ধার করে র‌্যাব।

তাদের বিরুদ্ধে শাহ আলী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

র‌্যাব জানায়, প্রয়োজন মতো স্থান, কাল, পাত্রভেদে পাল্টে যায় ঈশিতার পরিচয়। কখনও তিনি তরুণ চিকিৎসাবিজ্ঞানী, কখনও গবেষক, আবার কখনও বিশেষজ্ঞ চিকিৎসক-এমন অসংখ্য ভুয়া পরিচয়ে পরিচিত।

এর বাইরে নিজেকে ডিপ্লোম্যাট কিংবা ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ও দিতেন তিনি। সুবিধামতো বিশিষ্ট আলোচক পরিচয় দিলেও তার প্রধান উদ্দেশ্য প্রতারণা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই মামলায় ঈশিতা ছয় দিনের রিমান্ডে

আপডেট সময় ০৫:১১:০২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১