ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর

বিটিআরসি’র গণশুনানি ২২ আগস্ট

আকাশ আইসিটি ডেস্ক :

টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর গণশুনানি অনুষ্ঠিত হবে আগামী ২২ আগস্ট।

ওই দিন বেলা ২টায় অনলাইন প্ল্যাটফর্মে ‘টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম’ সম্পর্কিত বিষয়ে গণশুনানির আয়োজন করা হয়েছে বলে কমিশনের মিডিয়া উইং থেকে জানানো হয়।

কমিশনের এক বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়, সংশ্লিষ্ট সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, মোবাইল ফোন ব্যবহারকারী, বাংলাদেশের ভোক্তা সংঘ, সংশ্লিষ্ট পেশাজীবীসহ আগ্রহী যেকোনো ব্যক্তিবর্গের জন্য এই গণশুনানি হবে।

গণশুনানিতে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিবর্গের অনলাইন নিবন্ধন করা আবশ্যক। নিবন্ধনে আগামী ১০ আগস্টের মধ্যে http://www.btrc.gov.bd/registration-form ওয়েবসাইট লিংক থেকে নির্ধারিত ফর্ম পূরণের জন্য অনুরোধ করা হয়েছে।

‘টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম’ সংশ্লিষ্ট বিষয়ে কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানের বক্তব্য/প্রশ্ন/উপদেশ ইত্যাদি অনলাইনে ফর্ম পূরণ করে আগামী ১০ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়।

সময়ের সীমাবদ্ধতার বিষয় বিবেচনা করে শুধুমাত্র বিষয় সংশ্লিষ্ট যৌক্তিক প্রশ্ন/বক্তব্য/উপদেশ প্রদানকারীগণকে একটি ই-মেইল বা ম্যাসেজের মাধ্যমে অংশগ্রহণের জন্য নিশ্চিত করা হবে এবং অনলাইন প্ল্যাটফর্ম এর মাধ্যমে অনুষ্ঠিতব্য গণশুনানি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য (আইডি/পাসওয়ার্ড ইত্যাদি) সরবরাহ করা হবে বলে জানিয়েছেন কমিশন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

বিটিআরসি’র গণশুনানি ২২ আগস্ট

আপডেট সময় ০৯:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১