ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উইন্ডোজ ১১-এর বেটা উন্মুক্ত

আকাশ আইসিটি ডেস্ক :

মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের ‘উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম’-এ অংশগ্রহণকারীদের জন্য উইন্ডোজ ১১-এর বেটা সংস্করণ উন্মুক্ত করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে উইন্ডোজ ১১ পরীক্ষামূলক সংস্করণ পরখ করে দেখতে চাইলে ‘ডেভেলপার প্রিভিউ’ ইনস্টল করতে হতো ব্যবহারকারীদের। তবে ওই সংস্করণটি ক্ষেত্রবিশেষে অস্থিতিশীল এবং ‘পারদর্শী ডেভেলপারদের জন্য’ বলে জানিয়েছিল মাইক্রোসফট। তবে বেটা সংস্করণ ‘ডেভেলপার প্রিভিউ’-এর তুলনায় অনেক স্থিতিশীল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বেটা সংস্করণ চালাতে হলে এর জন্য উপযোগী কম্পিউটার প্রয়োজন হবে।

এ প্রসঙ্গে প্রয়োজনীয় তথ্য ‘ইনসাইডার প্রোগ্রাম’-এর সিস্টেম রিকোয়্যারমেন্ট পেজ-এ পাওয়া যাবে। ‘ডেভেলপার প্রিভিউ’-এর তুলনায় বেটা সংস্করণে বাগ-এর সংখ্যা কম বলে জানিয়েছে সাইটটি। উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের মধ্যে কেউ উইন্ডোজ ১১-এর বেটা সংস্করণ পরখ করে দেখতে চাইলে প্রতিষ্ঠানটির বেটা প্রকল্পে নাম তালিকাভুক্ত করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

উইন্ডোজ ১১-এর বেটা উন্মুক্ত

আপডেট সময় ০৯:৫০:৫২ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১