ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান

ই-কমার্স সাইটের বিরুদ্ধে প্রথমবার ফেসবুকের মামলা

আকাশ আইসিটি ডেস্ক :

বিশ্বের প্রথম কোনো ই-কমার্স সাইটের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘অ্যানঅ্যান্ডজে ইউএসএ ইনকর্পোরেটেড’ এবং এর দুই প্রতিনিধির বিরুদ্ধে এই মামলা করেছে ফেসবুক।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ফেসবুকের পক্ষ থেকে। এতে বলা হয়, চলতি বছরের ২৯ জুন ক্যালিফোর্নিয়ার ওই প্রতিষ্ঠান এবং এর দুই প্রতিনিধি মোহিত মেলওয়ানি ও ভিশাল মেলওয়ানির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

ফেসবুক জানায়, অ্যানঅ্যান্ডজে ইউএসএ ইনকর্পোরেটেড ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে প্রথমে গ্রাহকদের আকৃষ্ট করতো। সেই বিজ্ঞাপনে ব্যবহারকারীরা ক্লিক করলে তাদেরকে একটি তৃতীয় পক্ষের ই-কমার্সে নিয়ে যাওয়া হতো। অগ্রিম মূল্য পরিশোধ করে সেখান থেকে কেনাকাটা করলেও সেই সাইট থেকে পণ্য সরবরাহ পেতেন না বেশিরভাগ গ্রাহক। যারা পণ্য পেতেন সেগুলো বিজ্ঞাপনে প্রদর্শিত পণ্যের তুলনায় খুবই নিম্নমানের।

ফেসবুক আরো জানায়, প্রতারণার কৌশল হিসেবে নিজেদের ফেসবুক পেইজে ‘রিভিউ’অপশন বন্ধ করে রেখেছিল সেই কোম্পানি। এছাড়াও কেউ নিজেদের প্রতারণার তথ্য প্রকাশ করলে তাকে পেজ থেকে ‘ব্লক’ করে রাখা হতো।

মামলা দায়েরের আগে ওই কোম্পানি এবং তার প্রতিনিধিদের বেশ কয়েকটি ফেসবুক আইডি ও পেইজ ফেসবুক বন্ধ করেছিল। এরপরেও নতুন নতুন পেইজ ও আইডি খুলে গ্রাহকদের সঙ্গে এমন প্রতারণা করছিল ক্যালিফোর্নিয়ার প্রতিষ্ঠানটি। ফলে বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হয় ফেসবুক।

করোনাকালীন সময়ের শুরু থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে ই-কমার্সকে প্রসারিত করতে কাজ করছে ফেসবুক। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এবং বিশেষ করে করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বিনামূল্যে বিজ্ঞাপন প্রচারসহ নানান সুবিধা দিয়ে আসছিল তারা। তবে ই-কমার্সের নামে ফেসবুকে প্রতারণার বেশ অভিযোগ আসতে থাকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। এমনই প্রেক্ষাপটে ভুয়া ই-কমার্স সাইটের নামে প্রতারণার বিরুদ্ধে শক্ত অবস্থানের জানান দিয়েছিল প্রতিষ্ঠানটি।

অ্যানঅ্যান্ডজে ইউএসএ ইনকর্পোরেটেড ছাড়াও ভিয়েতনামের চার জন ব্যক্তির বিরুদ্ধেও মামলা দায়ের করেছে ফেসবুক। চার ব্যক্তি গুগল প্লে স্টোরে ‘অ্যাড ম্যানেজার ফর ফেসবুক’ নামের একটি ভুয়া অ্যাপ ছড়িয়ে সেখানকার স্থানীয় একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মীদের ব্যক্তিগত ফেসবুক আইডি দখলে নেয়। তারপর সেসব আইডি থেকে কমপক্ষে ৩৬ মিলিয়ন অনুমোদনহীন বিজ্ঞাপন চালান অভিযুক্ত ব্যক্তিরা। ফেসবুক অবশ্য এমন ঘটনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্তদের অর্থ ফিরিয়ে দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপু, জানালেন স্ত্রী বিন্দু কণা

ই-কমার্স সাইটের বিরুদ্ধে প্রথমবার ফেসবুকের মামলা

আপডেট সময় ০৬:১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১