ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

চাঁদাবাজি-মারধর: ঢাবি ছাত্রলীগ নেতা রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁদাবাজি এবং হাসপাতালের কর্মচারীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আকতারুল করিম রুবেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্মচারীর করা মামলায় রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার (নীলক্ষেত পুলিশ ফাঁড়ি) এসআই মোহাম্মদ রইচ হোসেন আসামি আকতারুলকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।

আবেদনে বলা হয়, মামলার বাদী মনির হোসেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্ল্যাষ্টিক সার্জারী ইন্সস্টিটিউট এর ওয়ার্ড বয় হিসেবে কর্মরত আছেন। মনির ও তার সহকর্মী মো. সোহেল, হারুন নাস্তা করতে গত ২৬ জুলাই সকাল ৯টার দিকে হাসপাতাল থেকে আনন্দবাজার খাবার হোটেলে যাওয়ার উদ্দেশে বের হন। এসময় আসামিসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জন বাদীর গতিরোধ করে তার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা বাদীকে হত্যা করার উদ্দেশে হাতে থাকা কাঠ ও রড দিয়ে মারাত্মক আঘাত করেন। এসময় বাদীকে বাচাঁতে তার সহকর্মীরা এগিয়ে এলে তাহাদেরও এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে কাঠ ও রড দিয়ে পিটিয়ে আঘাত করেন। একপর্যায়ে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আসামি আকতারুলকে আটক করলেও অন্য আসামিরা কৌশলে পালিয়ে যান।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার মূল রহস্য উদঘাটনসহ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের শনাক্তসহস গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্নস্থানে অভিযান পরিচালনার জন্য আকতারুলের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন তদন্ত কর্মকর্তা।

তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আকতারুল ঢাবির বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন

চাঁদাবাজি-মারধর: ঢাবি ছাত্রলীগ নেতা রিমান্ডে

আপডেট সময় ১১:০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১