ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ঢাকার ১৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : বিভাগীয় কমিশনার ব্যারিস্টার ফুয়াদের কার্যালয়ে হামলা গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যা, শ্রীলঙ্কায় ১২ জনের ফাঁসি গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির মুন্সীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৯ বিশ্বাসযোগ্য নির্বাচন করতে সরকার ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক টাকাসহ জামায়াত নেতা আটকের বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হওয়ার সুযোগ নেই: মাহদী আমিন ভোটকেন্দ্রে নাশকতার চেষ্টা করলে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা: র‍্যাব ডিজি

প্রবাসীদের উদ্যোগে দেশে এলো ২৫০ ভেন্টিলেটর

আকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ভারত হয়ে ঢাকায় এসেছে ২৫০টি ভেন্টিলেটর।

শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় ভেন্টিলেটরগুলো দিল্লি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে এসব ভ্যান্টিলেটর গ্রহণ করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ।

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এসব ভেন্টিলেটর বাংলাদেশে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রবাসী চিকিৎসক ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভেন্টিলেটরগুলো ভারতে আসে। সেখান থেকে ২৫০টি ভেন্টিলেটর বাংলাদেশের জন্য রেখে দেওয়া হয়।

পররাষ্ট্রসচিব বলেন, এসব ভেন্টিলেটর ভারত থেকে ঢাকায় পৌঁছাতে দিল্লির বাংলাদেশ মিশন কাজ করেছে। এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রবাসীদের উদ্যোগে দেশে এলো ২৫০ ভেন্টিলেটর

আপডেট সময় ১০:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১