ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

ঘরে বসে কোরবানির পশু কেনা যাচ্ছে বিকাশ পেমেন্টে

আকাশ আইসিটি ডেস্ক :

করোনা সংক্রমণের এই কঠিন সময়ে ঘরে বসেই বিকাশে পেমেন্ট করে কোরবানির পশু কিনতে পারছেন গ্রাহকরা। ১১টি অনলাইন হাট থেকে কোরবানির পশু কেনার পাশাপাশি হোম ডেলিভারি ও মিট প্রসেসিং সুবিধাও নিতে পারছেন গ্রাহকরা।

১১টি অনলাইন হাটের মধ্যে ‘দারাজ’, ‘অথবা’, ‘প্রিয়শপ’, ‘গরুর হাট’ ও ‘সাদিক এগ্রো’ থেকে গরু ও ছাগল, ‘আজকের ডিল’ ও ‘বিডি গরুর হাট’ থেকে গরু এবং ‘যোগান’, ‘হাংরিনাকি’ ও ‘খাশি হাট’ থেকে ছাগল কিনে বিকাশে পেমেন্ট করতে পারছেন গ্রাহকরা।

অনলাইন হাটগুলোর সংশ্লিষ্ট লিংক বা ওয়েবসাইটে গিয়ে পশু পছন্দ করতে পারছেন গ্রাহকরা। বিক্রেতার নম্বরে কথা বলা বা কিছু ক্ষেত্রে ভিডিওতে পশু দেখার সুযোগও রয়েছে। যাচাই বাছাইয়ের পর পশু নির্বাচন করে বিকাশ পেমেন্ট সম্পন্ন করতে পারবেন গ্রাহক।

কেবল কুরবানির পশু কেনাই নয়, কসাই বুকিং থেকে শুরু করে এই অনলাইন হাটগুলোর পাশাপাশি ‘ট্রাক লাগবে’ থেকে পেতে পারেন কোরবানির পশু সময়মতো হোম ডেলিভারির সুবিধাও। হোম ডেলিভারি সেবার পেমেন্টও বিকাশ দিয়েই পরিশোধ করতে পারছেন গ্রাহক।

এছাড়া, বিকাশ পেমেন্টে ‘সাদিক এগ্রো’ ঢাকা শহরের মধ্যে ফ্রি হোম ডেলিভারিসহ মিট প্রসেসিং ফি-এ ১০% ছাড় দিচ্ছে।

https://www.bkash.com/online_hat এই লিংকে ক্লিক করে অনলাইন হাটের তালিকাসহ মিট প্রসেসিং সুবিধা, ডেলিভারি চার্জ, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গ্রাহক।

উল্লেখ্য, বিডি গরুর হাট, প্রিয়শপ, অথবা, যোগান, হাংরিনাকি ও খাশি হাট থেকে শুধুমাত্র ঢাকার গ্রাহকরা পশু কিনতে পারছেন। তবে আজকের ডিল, সাদিক এগ্রো ও গরুর হাট থেকে সারা দেশের গ্রাহকরা এবং দারাজ থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের গ্রাহকরা অনলাইনে কুরবানির পশু কিনতে পারছেন।

করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে সহজে ও নিরাপদে পছন্দের কোরবানির পশু কেনার সুযোগ থাকায় গতবছরের মতো এবারও সেবাটি গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

ঘরে বসে কোরবানির পশু কেনা যাচ্ছে বিকাশ পেমেন্টে

আপডেট সময় ০৯:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১