ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনা নিয়ে হাজির এরদোয়ান আব্বাসের আসনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের প্রার্থী-সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে: নাহিদ ইসলাম দাঁড়িপাল্লায় ভোট দিতে ভোটারদের নগদ টাকা বিতরণের সময় আটক ২ মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে ৯ জনের প্রাণহানি ভোলা-২ আসনে বিএন‌পি-জামায়া‌তের ম‌ধ্যে উত্তেজনা: ধাওয়া-পালটা ধাওয়া ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ভোট দিয়ে তারকারা কে কী বললেন ভোট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ফল মেনে নেওয়া হবে না: তারেক রহমান কেন্দ্রে গিয়ে নারী শুনলেন তার ভোট হয়ে গেছে, সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ প্রত্যাহার ৩

মৃত্যুর মিছিল দীর্ঘ করবেন কি না সিদ্ধান্ত আপনার: আইজিপি

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যেতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বলেছেন, ‘চলমান লকডাউন দুই সপ্তাহ অনেক বেশি দিন না। এই দুই সপ্তাহের কারণে আপনি যদি ৫০ বছর বাঁচতে পারেন, তাহলে দুই সপ্তাহ ঘরে থাকতে হবে। মৃত্যুর মিছিল দীর্ঘায়িত করবেন কি-না, সেই সিদ্ধান্ত আপনার নিজের।’

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দোকান মালিক সমিতি কর্তৃক লকডাউনে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘কঠোর লকডাউনেও অনেকের বাসায় থাকতে ভালো লাগে না, বিরক্ত লাগে। অনেকেই আবার লকডাউন কেমন হচ্ছে, তা দেখতে বের হচ্ছেন।’

পুলিশপ্রধান বলেন, ‘নিজেরা বাইরে বের হয়ে স্বাস্থ্যবিধি না মেনে অসুস্থ হবেন। এরপর হাসপাতালে গিয়ে স্বাস্থ্যব্যবস্থাকে অ্যাটাক (আক্রমণ) করবেন, এটা ঠিক না। দয়া করে এই কাজগুলো করবেন না। আসুন সবাই মিলে দেশটাকে রক্ষা করি। দুই সপ্তাহের কারণে আপনি যদি ৫০ বছর বাঁচতে পারেন, তাহলে দুই সপ্তাহ ঘরে থাকতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘আপনারা সবাই মাস্ক পরবেন। মাস্ক আপনাদের সুরক্ষা দেবে। অনেকে পুলিশ দেখলে মাস্ক পরে, আবার পুলিশ চলে গেলে মাস্ক খুলে ফেলে, এটা কিন্তু ঠিক নয়।’

অনুষ্ঠানে এফবিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনা নিয়ে হাজির এরদোয়ান

মৃত্যুর মিছিল দীর্ঘ করবেন কি না সিদ্ধান্ত আপনার: আইজিপি

আপডেট সময় ০৪:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১