ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

‘নগদে’ ক্রেডিট কার্ডের বিল পরিশোধে ক্যাশব্যাক

আকাশ আইসিটি ডেস্ক :

দেশজুড়ে চলমান লকডাউনে ‘নগদ’-এর মাধ্যমে ভিসা ক্রেডিট কার্ডের বিল প্রদান গ্রাহকের জীবন আরেকটু সহজ করেছে।

ভিসা ক্রেডিট কার্ডের বিল প্রদান এখন আর দুর্ভোগের বিষয় নয়।

নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার ভয়ও আর থাকবে না। ‘নগদ’-এর মাধ্যমে ভিসা ক্রেডিট কার্ডের বিল দিয়ে ৩০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাকও পেতে পারেন গ্রাহক।

সম্প্রতি ‘দেশি নগদ-এ বেশি লাভ’ ক্যাম্পেইন চালু করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

যাত্রা শুরুর প্রথম দিন থেকে গ্রাহকেরজীবন সহজ করতে নতুন নতুন ব্যতিক্রমধর্মী উদ্ভাবন নিয়ে আসছে দেশের দ্বিতীয় গ্রাহক সেরা অপারেটরটি। যার অংশ হিসেবে দেশের ভেতর থাকা সব ধরনের ভিসা ক্রেডিট কার্ডের গ্রাহকদের বিল প্রদানের সমাধান নিয়ে এসেছে তারা।

যখন যেখান থেকে যত খুশি ‘নগদ’-এর মাধ্যমে ভিসা ক্রেডিট কার্ডের বিল প্রদান করতে পারছেন গ্রাহক। প্রদান করা ফি’র সঙ্গে বাড়তি এক শতাংশ চার্জ দিতে হবে গ্রাহককে। তবে গ্রাহকের বাড়তি সুবিধা দিতে সম্প্রতি একটি ক্যাম্পেইন চালু হয়েছে, চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

এ সময়ে একজন ভিসা ক্রেডিট কার্ড গ্রাহক তার কার্ডের বিল প্রথমবার ‘নগদ’-এ দেওয়ার জন্য তাৎক্ষণিক ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

‘নগদ’-এর মাধ্যমে বিল প্রদানে ভিসা ক্রেডিট কার্ড গ্রাহককে অবশ্যই ‘নগদ’-এর অ্যাপ ব্যবহার করতে হবে। লগ ইন করে অ্যাপের বিল পে অপশনে যেতে হবে, সেখানে ভিসা ক্রেডিট কার্ড বিল পে অপশনে গিয়ে কার্ডের নম্বর লিখে পরের অপশনে টাকার অঙ্ক লিখতে হবে। তারপর গ্রাহককে তার টাকার অঙ্ক নিশ্চিত হতে আবার টাকার পরিমাণ দেখানো হবে, এরপর পিন সেট করলেই সঙ্গে সঙ্গে বিল প্রদান হয়ে যাবে।গ্রাহক তার বিলের বিপরীতে রশিদ সংগ্রহ করতে পারবেন। একটি বিল ভিসা ক্রেডিট কার্ডে হালনাগাদ হতে তিন কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে।

বাংলাদেশের যেকোনো কমার্শিয়াল ব্যাংক থেকে ইস্যুকৃত ক্রেডিট কার্ডের গ্রাহকেরা এই সেবা উপভোগ করতে পারবেন। উল্লেখ থাকে যে, ‘নগদ’-এর মাধ্যমে ভিসা ক্রেডিট কার্ড বিল প্রদানের ক্ষেত্রে গ্রাহকের কোনো ভুল হলে তার জন্য তাৎক্ষণিকভাবে তাকে সংশ্লিষ্ট কার্ড প্রদানকারী ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

‘নগদে’ ক্রেডিট কার্ডের বিল পরিশোধে ক্যাশব্যাক

আপডেট সময় ০৯:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১