ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হিরো অনিকসহ পাঁচজন রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর হাতিরঝিলে বেড়াতে আসা প্রেমিক যুগলদের ব্ল্যাকমেইলকারী টিকটক হৃদয়ের সহযোগী হিরো অনিকসহ পাঁচজনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডকৃতরা হলেন- টিকটক হৃদয়ের অন্যতম সহযোগী অনিক হাসান ওরফে হিরো অনিক, শহিদুল ইসলাম অ্যাম্পুল, আবির আহমেদ রাকিব, সোহাগ হোসেন আরিফ ও মোহাম্মদ হিরো।

এদিন হাতিরঝিল থানা পুলিশ আসামিদের আদালতে হাজির করে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির মামলায় অনিক হাসানের সাত দিন করে ১৪ দিন এবং অপর চার আসামির ডাকাতির প্রস্তুতির মামলায় সাত দিন করে রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে অস্ত্র মামলায় অনিক হাসানের তিন দিন এবং ডাকাতির প্রস্তুতির মামলায় একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অপর চার আসামির ডাকাতির প্রস্তুতির মামলায় একদিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ৫ জুলাই হাতিরঝিল এলাকা থেকে এই পাঁচজনকে আটক করেন র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, পাঁচটি ধারোলো অস্ত্র এবং তিনশ পিস ইয়াবা উদ্ধার জব্দ করা হয়।

অভিযোগ থেকে জানা যায়, ব্ল্যাকমেইলের শিকার এক যুগলের অভিযোগ পেয়ে র‌্যাবের গোয়েন্দা দল মাঠে নামে। র‌্যাব জানতে পারে, অনিক হাসান ওরফে হিরো অনিক কিশোর অবস্থাতেই অপরাধ চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। রাজধানীর মগবাজার, হাতিরঝিল এলাকায় ছিল তার রাজত্ব। মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার, ছিনতাই সবকিছুতেই ছিল তার নিয়ন্ত্রণ। ২০-২৫ জন সদস্য নিয়ে তার অপরাধ জগৎ চলছিল। তার বিরুদ্ধে রয়েছে নয়টি মামলা। এছাড়া ভারতে বাংলাদেশি তরুণীকে নির্যাতনের ঘটনায় জড়িত টিকটক হৃদয়ের সঙ্গে ছিল তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হিরো অনিকসহ পাঁচজন রিমান্ডে

আপডেট সময় ১১:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১