ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

অবসরে যাচ্ছে উইন্ডোজ ১০

আকাশ আইসিটি ডেস্ক :

২০২৫ সালে উইন্ডোজ ১০ কে অবসরে পাঠাচ্ছে অপারেটিং সিস্টেমটির মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ২০২৫ সালের ১৪ অক্টোবরের পর উইন্ডোজ ১০ এর হোম ও প্রো সংস্করণের কোনটির জন্যই আর কোনো আপডেট এবং নিরাপত্তা সমাধান দেবে না প্রতিষ্ঠানটি।

সম্প্রতি বিশ্বজুড়ে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে মাইক্রোসফট। যদিও ২০১৫ সালের জুলাই এ উইন্ডোজ ১০ উন্মোচন করার সময় সেটিকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর সর্বশেষ সংস্করণ বলে দাবি করেছিলেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাডেলা। সেবার উইন্ডোজ ১০ বাজারে আসার পর ২০২০ সালে অবসরে পাঠানো হয়েছিল এর আগের সংস্করণ উইন্ডোজ ৭ কে।

তবে এবার উইন্ডোজ ১০ এর জন্য সব ধরনের সেবা ২০২৫ এ বন্ধ করতে যাচ্ছে মাইক্রোসফট। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা উইন্ডোজ ১১ এর আপডেট পেতে শুরু করেছেন।

এদিকে উইন্ডোজ ১১ এর কারণে বেশ প্রতিযোগিতার মুখে পড়েছে অ্যাপল মালিকানাধীন অপারেটিং সিস্টেম ম্যাক। তবে বিশ্ববাজারে অপারেটিং সিস্টেমে এখনও নেতৃত্ব দিচ্ছে মাইক্রোসফট। সর্বশেষ ২০২০ সালে বিশ্বজুড়ে ৭৯ দশমিক চার মিলিয়ন কম্পিউটার বিক্রি হয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

অবসরে যাচ্ছে উইন্ডোজ ১০

আপডেট সময় ০৯:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১