ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল

মানিকগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ছানু, সম্পাদক বিপ্লব

আকাশ জাতীয় ডেস্ক:

মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২১-২৩) নির্বাচনে গোলাম ছারোয়ার ছানু (দৈনিক জনকণ্ঠ) সভাপতি এবং অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব (দৈনিক সমকাল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে বিকাল ৬টায় নির্বাচন কমিশনের মুখপাত্র নির্বাচন কমিশন স্টাফ রিপোর্টার মতিউর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে ৪৩ ভোট পেয়ে গোলাম ছারোয়ার ছানু বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম বিশ্বাস (ডেইলিস্টার ) পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪৫ ভোট পেয়ে অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আকরাম হোসেন (বাংলাভিশন) পেয়েছেন ৮ ভোট।

সহসভাপতি পদে আহমেদ সাব্বির সোহেল (এনটিভি) ৪২ ভোট ও গাজী ওয়াজেদ আলম লাভলু (মাছরাঙ্গা টিভি) ৩২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাবুল উদ্দিন খান (বাংলাদেশ প্রতিদিন) পেয়েছেন ২৮ ভোট।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির (৭১টিভি), সহসম্পাদক রিপন আনসারী (মানবজমিন), কোষাধ্যক্ষ শাহিন তারেক (ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন রিপন (মোহনাটিভি ), প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন হোসেন (সম্পাদক সাপ্তাহিক তারুণ্যের কথা) ও দপ্তর সম্পাদক ইউসুফ আলী (চ্যানেল টুয়েন্টিফোর ) নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কালেরকণ্ঠের প্রতিনিধি সাব্বিরুল ইসলাম সাবু, নির্বাচন কমিশন হিসেবে ছিলেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান এবং প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন।

এর আগে সোমবার সকালে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে দ্বিবার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইটের যাত্রা শুরু

মানিকগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ছানু, সম্পাদক বিপ্লব

আপডেট সময় ০৫:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১