ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের উপ-নির্বাচনে লক্ষীপুর-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন শপথ নিয়েছেন।

সোমবার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আনোয়ার হোসেন খান এমপি এবং এ কে এম শাহাজাহান কামাল এমপি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নুর উদ্দিন চৌধুরী নয়ন রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী

আপডেট সময় ১০:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১