ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমরাও টিকা নিয়ে পলিটিক্সের শিকার: স্বাস্থ্যের ডিজি

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাস প্রতিরোধের টিকা নিয়ে বিশ্বব্যাপী পলিটিক্স চলছে এমন মন্তব্য করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ বি এম খুরশিদ আলম বলেছেন, ‘বিশ্বব্যাপী ভ্যাকসিন নিয়ে পলিটিক্স চলছে। আমরাও সেই পলিটিক্সের শিকার।’ তবে ভ্যাকসিন আনার ক্ষেত্রে সরকারের উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

করোনা থেকে সুরক্ষিত রাখতে দেশের ৮০ ভাগ মানুষকে টিকা দেয়ার লক্ষ্য রয়েছে জানিয়ে স্বাস্থ্যের মহাপরিচালক জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে সিনোফার্মের বড় অংকের টিকা আসবে। ৮০ শতাংশ মানুষকে টিকা দেয়ার লক্ষ্য রয়েছে। আশা করি বড় অংশকে সুরক্ষিত করতে পারব।’

খুরশিদ আলম বলেন, ‘আমরা গ্রাম পর্যায় পর্যন্ত ভ্যাক্সিনেট করতে চাই। যেসব শ্রমিকরা বিদেশে যাবেন তাদের টিকায় অগ্রাধিকার দেয়া হবে। প্রবাসীদের ফাইজারের টিকা দ্রুত সময়ে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, কোভ্যাক্সের কাছে অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ চাওয়া হয়েছে। আগস্টের মাঝামাঝি আসতে পারে চালান। তবে কী পরিমাণ আসবে সেটা এখনো জানায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমরাও টিকা নিয়ে পলিটিক্সের শিকার: স্বাস্থ্যের ডিজি

আপডেট সময় ০১:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১