ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আধাঘন্টায় ডিএসইতে লেনদেন ৩৭১ কোটি টাকা

আকাশ জাতীয় ডেস্ক:

সূচকের উত্থানে মধ্য দিয়ে দেশের দুই পুঁজিবাজারে চলছে লেনদেন। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেন শুরুর পর থেকে প্রথম আধাঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৩৭১ কোটি টাকা। এই সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫৭৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৩১ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ৩৭১ কোটি ৭৮ লাখ ৪২ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯৩টির। কমেছে ৮২টির। অপরিবর্তিত রয়েছে ৪১ টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। চতুর্থ কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৩৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৬টির। কমছে ৪৪টির। আর দর অপরিবর্তিত আছে ১৯টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১০ কোটি ৭০ লাখ ৩৮ হাজার ৩৩৪ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রোজেন শোল্ডার কত দিনে সারে, মুক্তির উপায় কী?

আধাঘন্টায় ডিএসইতে লেনদেন ৩৭১ কোটি টাকা

আপডেট সময় ০২:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১