ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিছুক্ষণের মধ্যেই বসছে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনার জন্য কিছুক্ষণের মধ্যেই বসছে মেডিকেল বোর্ড।

মঙ্গলবার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা জানান।

তিনি বলেন, ম্যাডামের অবস্থা আলহামদুলিল্লাহ। উনার পরীক্ষা-নিরীক্ষার সব রিপোর্টগুলো নিয়ে ১০ সদস্যের মেডিকেল বোর্ড দুপুরে বসছেন। এরপর সব কিছু জানানো হবে।

সোমবার সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে বিকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

গত ২৭ এপ্রিল এভারকেয়ারে ভর্তির পরদিনই তার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এই মেডিকেল বোর্ডে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক এজেডেএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন রয়েছেন।

এর আগে ১১ এপ্রিল করোনা ধরা পড়ে খালেদা জিয়ার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কিছুক্ষণের মধ্যেই বসছে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড

আপডেট সময় ০১:৩৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১