ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৪ ঘণ্টা পার হলেও সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আসেনি

আকাশ জাতীয় ডেস্ক:

২৪ ঘণ্টা পার হলেও সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি।

মঙ্গলবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সুন্দরবনের আগুন নেভানোর কাজ শুরু করেছে।

পাশাপাশি বন বিভাগের শতাধিক বনরক্ষী ও কর্মকর্তারাও আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন।

এর আগে সোমবার (৩ মে) দুপুরে দাসের ভারানি এলাকায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে দিনের আলো ফুরিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে কাজ বন্ধ রাখা হয়।

মঙ্গলবার সকাল পর্যন্ত অন্তত ৫ একর বনজুড়ে আগুন জ্বলছিল বলে জানায় এলাকাবাসী।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন বলেন, দ্বিতীয় দিনে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে আমাদের শতাধিক স্টাফ ও কর্মকর্তা। ফায়ার সার্ভিসও চেষ্টা করছে। আশা করছি আজকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাগেরহাটের উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, সকালে তিনটি ইউনিট সুন্দরবনে এসেছি। আগুন নিয়ন্ত্রণে পানি দেওয়ার জন্য ৪ কিলোমিটার পাইপ বসানো হয়েছে। পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আশা করছি, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

২৪ ঘণ্টা পার হলেও সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আসেনি

আপডেট সময় ০১:১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১