ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অসহায়দের সহায়তায় ১০ কোটি টাকা দিলেন শেখ হাসিনা

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা মহামারিতের ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা এবং ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণের জন্য ব্যক্তিগত উদ্যোগে ১০ কোটি টাকা দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘‌জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এর পক্ষ থেকে এ টাকা দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ কোটি টাকা দেন। এছাড়া, এ ট্রাস্টের পক্ষ থেকে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে ৫ কোটি টাকা দেন। অসহায় মানুষের জন্য ব্যক্তিগত উদ্যোগে এ ১০ কোটি টাকা দিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

নিজে ব্যক্তিগতভাবে এ সহায়তার পাশাপাশি সমাজের বিত্তশালী মানুষকে দরিদ্র ও দুস্থ মানুষদের সহায়তায় এভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

১৯৯৪ সালের ১১ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুননেছার দুই জীবিত উত্তরাধিকারী শেখ হাসিনা ও শেখ রেহানা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট গঠন করেন। শেখ হাসিনা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি।

ট্রাস্টের অধীনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ছাড়াও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কে পি জে বিশেষায়িত হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজ পরিচালিত হয়।

দরিদ্র ও মেধাবী ছাত্রদের মধ্যে বৃত্তি বা অন্য কোনো সাহায্য দেওয়া, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান, হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র, ক্লিনিক ও এতিমখানা সংগঠন ও স্থাপন করা, নিরক্ষরতা দূরীকরণে প্রকল্প ও আন্দোলনে পৃষ্ঠপোষকতা ও সহায়তা করাসহ বিভিন্ন কল্যাণমূলক কাজ করে আসছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অসহায়দের সহায়তায় ১০ কোটি টাকা দিলেন শেখ হাসিনা

আপডেট সময় ০৬:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১