ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচনি পরিবেশ নষ্টের পিছনে প্রার্থীরা দায়ী: ইসি শাহাদাত

আকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচনি পরিবেশ নষ্ট হওয়ার পিছনে প্রার্থীরা দায়ী বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজে পৌরসভা ও সিটি করপোরেশনের একটি ওয়ার্ডের নির্বাচনকে সামনে রেখে আয়োজিত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাজনীতিবিদরা যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন তারা একটি কাউন্সিলর পদও ছাড় দিতে চান না। তখন নিরপেক্ষতার বিষয়টি তারা ভুলে যান। তারা চান যেভাবেই হোক নির্বাচনে যেন তারাই জিতেন।

নির্বাচন কমিশন কিংবা প্রশাসন নির্বাচনি পরিবেশ নষ্টের পিছনে দায়ী নয় দাবি করে শাহাদাত হোসেন বলেন, নির্বাচনি পরিবেশ নষ্ট করে অতি উৎসাহী প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং কিছু রাজনৈতিক কর্মী। একজন ভোটার কাকে ভোট দিবে সেটা ভোটারই ঠিক করবে। আর সেটা যদি না হয় শেষ পর্যন্ত দুর্নামটা কমিশনের ওপর আসে।

এসময় কমিশনার বলেন, নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতার বিষয়। নির্বাচনে যদি সকল দল প্রতিদ্বন্দ্বিতা না করে সে নির্বাচনটি তেমন ভালো হয় না। সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনগুলো অতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল না। যতটা আমরা আশা করেছি।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার রাশেদুল হক, সিএমপি’র উপ পুলিশ কমিশনার মেহেদী হাসান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নির্বাচনি পরিবেশ নষ্টের পিছনে প্রার্থীরা দায়ী: ইসি শাহাদাত

আপডেট সময় ০১:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১