ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ডিএসইতে মূলধন বেড়েছে হাজার কোটি টাকা

আকাশ জাতীয় ডেস্ক: 

গেল সপ্তাহে সবগুলো সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দেশের দুই পুঁজিবাজারে। তবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূলধন বেড়েছে হাজার কোটি টাকা। কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাজার মূলধন।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে এই তথ্য।

বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে চার লাখ ৬৬ হাজার ৯৫৫ কোটি ৫৪ লাখ ৮৬ হাজার ২২০ টাকা, যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল চার লাখ ৬৫ হাজার ৬৫৮ কোটি ২৮ লাখ ৪৪১ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে এক হাজার ২৯৭ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৭৭৯ টাকা।

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৯ দশমিক ৬০ পয়েন্ট বা দশমিক ১.০৯ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ৯.০৩ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি কমেছে ডিএসই-৩০ সূচক। সূচকটি কমেছে ৩৯ দশমিক ৭৮ পয়েন্ট বা এক দশমিক ৮৯ শতাংশ। আগের সপ্তাহে এই সূচক কমেছিল ৫.১২ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ।

ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহের তুলনায় কমেছে ১৬ দশমিক ৬১ পয়েন্ট বা ১.৩৪ শতাংশ । আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ছয় দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেড়েছে ১২১টির, কমেছে ১২৬টির আর অপরিবর্তিত ছিল ১১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫৮৩ কোটি ৮২ লাখ ১৪ হাজার ১৭০ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন ছিল ৮৮৭ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার ৪৫১ টাকা। অর্থাৎ আলোচিত সপ্তাহে গড় লেনদেন কমেছে ৩০৩ কোটি ৭১ লাখ ২৫ হাজার ২৮১ টাকা বা ৩৪ দশমিক ২২ শতাংশ।

আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে দুই হাজার ৩৩৫ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৬৭৯ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল চার হাজার ৪৩৭ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার ২৫৭ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে দুই হাজার ১০২ কোটি ৩৮ লাখ ৪০ হাজার ৫৭৮ টাকা বা ৪৭ দশমিক ৩৮ শতাংশ।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে সিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে তিন লাখ ৯৩ হাজার ৪৫ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা, যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল তিন লাখ ৯৬ হাজার ৭০৩ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে তিন হাজার ৬৫৮ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১২২ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৭০৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৬৯ কোটি ৪৫ লাখ ২১ হাজার ৫৫৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৪৭ কোটি আট লাখ ৩৫১ টাকা বা ২৭.৭৮ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭০.৬৬ পয়েন্ট বা ১.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫০.৬০ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১০৩.২২ পয়েন্ট বা ১.০৮ শতাংশ, সিএসই-৩০ সূচক ১৩৫.৫৮ পয়েন্ট বা ১.১০ শতাংশ, সিএসই-৫০ সূচক ২৩.৫৩ পয়েন্ট বা ১.৯৩ শতাংশ এবং সিএসআই ৪.৮৭ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৪৪১.১৫ পয়েন্টে, ১২ হাজার ১৩৩.৭১ পয়েন্টে, এক হাজার ১৯৪.৩৮ পয়েন্টে এবং ৯৮৭.৮৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮২টির বা ৩০.০৩ শতাংশের দর বেড়েছে, ১২৮টির বা ৪৬.৮৯ শতাংশের কমেছে এবং ৬৩টির বা ২৩.০৮ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

ডিএসইতে মূলধন বেড়েছে হাজার কোটি টাকা

আপডেট সময় ০৫:৪৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১