ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০ ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে খাবার বিলি করে আর জীবিত ফিরতে পারলেন না বাংলাদেশি দম্পতি

আকাশ জাতীয় ডেস্ক: 

বাড়িতে খাবার বিলি করে ফেরার পথে যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক দম্পতি নিহত হয়েছেন। নিহতরা হলেন আবদুর রহমান মুয়িম (৪৮) ও পাপিয়া বেগম (৩৮)। আবদুর রহমান মুয়িমের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিনয়শ্রী গ্রামে। আর তারর বাবার বাড়ি সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবদুর রহমান মুয়িম ও পাপিয়া বেগম ১৯৯৩ সাল থেকে বার্মিংহামে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

ঘটনার দিন ওই দম্পতি বার্মিংহাম এলাকার একটি বাড়িতে খাবার বিলি করতে যান। খাবার বিলি করে ঘরে ফেরার পথে তাদের গাড়ি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। তাদের এক ছেলে ও তিন মেয়ে আছে।

এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দেশে বসবাসকারী পাপিয়া বেগমের ফুফাতো ভাই মৌলভীবাজার সদর উপজেলার বাজরাকোনা গ্রামের মোহাম্মদ আলাম।

তিনি জানান, সোমবার যুক্তরাজ্যের রেডিস বার্মিংহাম রোডে এ দুর্ঘটনা ঘটে। পাপিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। স্বামী ব্যবসায়ী আবদুর রহমান মুয়িমকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন

যুক্তরাজ্যে খাবার বিলি করে আর জীবিত ফিরতে পারলেন না বাংলাদেশি দম্পতি

আপডেট সময় ১০:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১