ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢামেকে স্পট নিবন্ধন বন্ধ, বিশেষ বিবেচনায় দু’একজন পেতে পারে

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা মেডিক্যালে করোনা টিকা নিয়েছে মোট নয় হাজার ৩৭৬ জন। এদের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৬২৬ ও নারী তিন হাজার ৭৫০জন।

২৮ জানুয়ারি প্রথম ঢাকা মেডিক্যালে টিকার দেওয়ার কার্যক্রম শুরু হয়। এরপরে দ্বিতীয় দফায় সাত ফেব্রুয়ারি টিকা দেওয়ার কার্যক্রম ধারাবাহিকভাবে শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ২০ ফেব্রুয়ারি পর‌্যন্ত নয় হাজারের বেশি মানুষের মধ্যে টিকা দেওয়া হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালে আন্ডারগ্রাউন্ডে টিকার স্থল থেকে ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, প্রতিদিন টিকা দেওয়ার লোকজনের সংখ্যা বাড়ছে। আমরা এসএমএস এর সংখ্যা বাড়িয়ে দিয়েছি। ৩ মার্চ পর্যন্ত এসএমএস দেওয়া আছে। এইটা ধারাবাহিকভাবে চলছে। নিয়ম অনুযায়ী সবাই টিকা নিয়ে আধাঘণ্টা বিশ্রামের পরে হাসপাতাল ত্যাগ করছে।

তিনি আরও জানান, নির্দেশনা অনুযায়ী টিকা নেওয়ার জন্য স্পট নিবন্ধন বন্ধ করা হয়েছে। তবে বিশেষ বিবেচনায় দুই একজনকে দেওয়া যায়। প্রতিবন্ধী মানুষদের বিশেষ বিবেচনায় টিকা দেওয়া হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢামেকে স্পট নিবন্ধন বন্ধ, বিশেষ বিবেচনায় দু’একজন পেতে পারে

আপডেট সময় ০৬:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১