ঢাকা ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কাদের মির্জার সব কর্মসূচি প্রত্যাহার

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নতুন মেয়র আবদুল কাদের মির্জা তার ঘোষিত সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। শনিবার রাত ৯টার দিকে মেয়র মির্জা কাদের তার ব্যবহৃত ফেসবুক আইডিতে লাইভে এসে এ ঘোষণা দেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোট ভাই তিনি।

এক মিনিট ২৫ সেকেন্ডের লাইভে কাদের মির্জা বলেন, ‘নোয়াখালীর রাজনীতিতে চলমান সংকট নিরসনে সবার আস্থার শেষ ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি নেত্রীর সিদ্বান্তের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে আমার ইতোপূর্বে ঘোষিত সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের হস্তক্ষেপে শিগগির সব সমস্যার সমাধান ও কমিটিতে দলের ত্যাগী নেতাদের স্থান হবে বলেও আশা করেন তিনি।’

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি বসুরহাট পৌরসভা নির্বাচনের আগ থেকে বিভিন্ন ইস্যুতে আলোচনায় আসে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা। আর এ আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা। এরই মধ্যে আবদুল কাদের মির্জা ডিসি, এসপি, কোম্পানীগঞ্জ থানার ওসি, পরিদর্শকসহ পুলিশ সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন। সেই সঙ্গে নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর অপরাজনীতি, টেন্ডার-বাণিজ্য, চাকরি-বাণিজ্য ও কমিশন বাণিজ্য বন্ধসহ বিভিন্ন অভিযোগের বিচারের দাবিতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আন্দোলন করে আসছেন। এসময় তিনি নোয়াখালী ও ফেনীর নাম উল্লিখিত দুই নেতার সঙ্গে আঁতাত করার অভিযোগ এনে নোয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসি, পরিদর্শকের প্রত্যাহারের দাবি জানিয়ে আন্দোলন, বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট ও হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি-সিরিয়ার ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি ও ৪০ কোটি ডলার ঋণ সহায়তা

কাদের মির্জার সব কর্মসূচি প্রত্যাহার

আপডেট সময় ১০:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১