ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আলহাজ্ব টেক্সটাইলের ক্যাটাগরি পরিবর্তনের নির্দেশ বিএসইসির

আকাশ জাতীয় ডেস্ক:  

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় স্টক এক্সচেঞ্জকে ক্যাটাগরি পরিবর্তনের জন্য নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে ক্যাটাগরি পরিবর্তনের বিষয়ে সম্মতি জানিয়ে উভয় স্টক এক্সচেঞ্জকে তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে বিএসইসি।

এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কোম্পানিটির ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হবে।

কোম্পানি সূত্রে জানা যায়, বিগত দুই বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করায় এবং লভ্যাংশ ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে ক্যাটাগরি পরিবর্তনের বিষয়ে বিএসইসিতে আবেদন জানিয়েছিল।

তথ্যমতে, নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করা, লভ্যাংশ না দেওয়া এবং ছয় মাসের বেশি সময় ধরে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় ২০১৯ সালের ২৯ ডিসেম্বরে আলহাজ্ব টেক্সটাইল মিলসকে জেড ক্যাটাগরিতে পাঠানো হয়। তবে আলহাজ্ব টেক্সটাইল মিলস চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বিএসইসিতে চিঠি ও নথি পাঠিয়ে জানিয়েছে, ২০২০ সালের ৩০ ডিসেম্বর ৩৭তম এবং ৩৮তম এজিএম সম্পন্ন করেছে। পরবর্তীসময়ে কোম্পানিটি ২০২০ সালের ৩১ ডিসেম্বর অর্ধবার্ষিক বা ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এদিকে বিএসইসি সূত্রে জানা যায়, কোম্পানিটির আবেদন সার্বিক দিক বিবেচনা করে আমলে নিয়েছে বিএসইসি। এ বিষয়ে ২০২০ সালের ৫ নভেম্বর বিএসইসির জারি করা চিঠির সঙ্গে সঙ্গতি রেখে উভয় স্টক এক্সচেঞ্জকে কোম্পানিটির ক্যাটাগরি দ্রুত পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদবির ও অনিয়মে বিপর্যস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস

আলহাজ্ব টেক্সটাইলের ক্যাটাগরি পরিবর্তনের নির্দেশ বিএসইসির

আপডেট সময় ০৬:১৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১