ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২১ মে, আবেদন ৮ মার্চ

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী মে মাসে। ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত পাঁচটি ইউনিটের অধীনে এই পরীক্ষা নেয়া হবে।

ভর্তির অনলাইন আবেদনপ্রক্রিয়া ৮ মার্চ বিকেল থেকে শুরু হয়ে চলবে ৩১ মার্চ পর্যন্ত। ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রথম বর্ষে ভর্তিবিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই সভা হয়। সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী ২১ মে বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিট, ২২ মে কলা অনুষদভুক্ত খ ইউনিট, ২৭ মে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিট, ২৮ মে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট ও ৫ জুন চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ক, খ, গ ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বহুনির্বাচনী ও লিখিত উভয় অংশের জন্য ৪৫ মিনিট করে সময় বরাদ্দ থাকবে। তবে চ ইউনিটের তত্ত্বীয় পরীক্ষার জন্য ৩০ মিনিট আর লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় বরাদ্দ থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদন করতে হলে ক ও গ ইউনিটে জিপিএ ৩ দশমিক ৫, খ ও ঘ ইউনিটে জিপিএ ৩ এবং চ ইউনিটে জিপিএ ৩ থাকতে হবে। অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদনপ্রক্রিয়া ৮ মার্চ বিকেল ৪টা থেকে শুরু হবে এবং ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অব্যাহত থাকবে। টাকা জমা দেয়ার শেষ তারিখ ১ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ভর্তিবিষয়ক বিস্তারিত নির্দেশনা ও তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে শিগগিরই জানিয়ে দেয়া হবে।

ভর্তি কমিটির আজকের সভায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান, অনুষদগুলোর ডিন, বিভাগগুলোর চেয়ারম্যান, ইনস্টিটিউটগুলোর পরিচালক, রেজিস্ট্রার মো. এনামউজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২১ মে, আবেদন ৮ মার্চ

আপডেট সময় ০৩:৪৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১