ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০ ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

‘মালয়েশিয়া শ্রমবাজার খোলার বিষয়ে একমত হতে পারেনি দুই দেশ’

আকাশ জাতীয় ডেস্ক: 

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে রিক্রুটিং এজেন্সির সংখ্যা নিয়ে দুই দেশ একমত হতে পারেনি বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

আজ বুধবার দু’দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের ভার্চুয়াল বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে অনলাইনে দ্বিতীয় দিনের মতো এ বৈঠক শুরু হয়। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদ মন্ত্রী সারাভানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী ইমরান আহমেদ জানান, ছুটিতে এসে দেশে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে মালয়েশিয়া তাদের পর্যায়ক্রমে ফিরিতে নিতে সম্মত হয়েছে।

শ্রমবাজার চালুর বিষয়ে মন্ত্রী জানান, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত মালয়েশিয়া শ্রমবাজার চালু হওয়া কঠিন হবে। তবে করোনা পরস্থিতি স্বাভাবিক হলে শ্রমবাজার চালু হবে। এছাড়া শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন

‘মালয়েশিয়া শ্রমবাজার খোলার বিষয়ে একমত হতে পারেনি দুই দেশ’

আপডেট সময় ০৯:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১