ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিশ্বে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ টেলিগ্রাম

আকাশ আইসিটি ডেস্ক :

টেলিগ্রাম হলো গুগল প্লে স্টোরে বিশ্বের সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ। এটি ভারতীয়দের জন্য এখন সবচেয়ে পছন্দের তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান বা ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। টেলিগ্রাম ইনস্টল করা দেশগুলোর মধ্যে ভারত ছিল ২৪ শতাংশ, তারপর ইন্দোনেশিয়া ১০ শতাংশ।

২০২১ সালের জানুয়ারিতে টেলিগ্রাম ছিল বিশ্বের সর্বাধিক ডাউনলোড করা নন-গেমিং অ্যাপ। ২০২০ সালের জানুয়ারির হিসাবে এটি ৩ দশমিক ৮ গুণ বেশি ডাউনলোড হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ডেটা অ্যানালেটিক্স সংস্থা সেন্সর টাওয়ারের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের জানুয়ারিতে টেলিগ্রাম ৬ কোটি ৩০ লাখেরও বেশিবার ডাউনলোড হয়েছে। ভারতে ডাউনলোড হয়েছে সর্বাধিক ২৪ শতাংশ। এই ডাউনলোডের ফল টেলিগ্রামকে নবম স্থান থেকে গুগল প্লে স্টোরের শীর্ষ অবস্থানে যেতে সহায়তা করেছে।

গত বছরের শেষের দিকে হোয়াটসঅ্যাপের তরফে নিয়ে আসা হয় নতুন নিয়ম, যা নিয়ে শুরু হয়েছিল তীব্র বিতর্ক। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ব্যক্তিগত তথ্য শেয়ার না করলে ব্যবহার করা যাবে না মেসেজিং অ্যাপটি। যদিও পরবর্তীতে কঠোর বিতর্কের জেরে জানানো হয়েছিল, কিছুদিনের জন্য স্থগিত রাখা হচ্ছে এই নতুন নিয়মের বিষয়টি। তারপর থেকেই বিকল্প হিসেবে ওঠে আসে টেলিগ্রাম।

মেসেজিংয়ের আরেক অ্যাপ সিগন্যাল এবং টেলিগ্রাম উভয়ই তাদের পরিষেবায় সর্বাধুনিক ‘অ্যান্ড-টু-অ্যান্ড অ্যানক্রিপশন’ বৈশিষ্ট্য থাকার দাবি করেছে এবং এটি বিনামূল্যে ডাউনলোড করা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

বিশ্বে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ টেলিগ্রাম

আপডেট সময় ০৯:৫৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১