ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অতিথির মাথায় ছাতা ধরেছেন ম্যাক্রোঁ, কি বলছেন নেটিজেনরা?

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অতিথি হিসেবে আসা স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে সৌজন্য দেখিয়েছেন, এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে, অন্য দেশের রাষ্ট্রপ্রধানের মাথায় ছাতা ধরে রয়েছেন ম্যাক্রোঁ। এই সৌজন্যের জন্য নেটিজেনরা ফরাসি প্রেসিডেন্টের প্রশংসা করছেন।

জানা গেছে, বুধবার ফরাসি প্রেসিডেন্টের এলিজে প্রাসাদে এসেছিলেন স্লোভাক প্রধানমন্ত্রী ইগর মাচোভিচ। সেখানে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মাচোভিচ। সে সময় বৃষ্টি নামায় প্রেসিডেন্টের সহযোগীরা ছাতা নিয়ে আসেন। নারী সহযোগীর থেকে ছাতা নিয়ে ইগরের মাথায় নিজেই ধরেছিলেন ম্যাক্রোঁ। তার মাথাতে অন্য একটি ছাতা ধরেছিলেন অপর এক নারী সহযোগী।

ভিডিওতে দেখা যায়, এক সহযোগী ফরাসি প্রেসিডেন্টের হাতে থাকা ছাতা ধরতে এলে তাকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। নিজেই ধরেছিলেন ছাতা। এরপর সাংবাদিক বৈঠক শেষ হলে দুই রাষ্ট্রপ্রধান যখন এলিজে প্রাসাদের সিঁড়িতে উঠছেন, তখনও বৃষ্টি পড়ছে। সে সময়ও স্লোভাক প্রধানমন্ত্রীর মাথায় ছাতা ধরেছিলেন ম্যাক্রোঁই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অতিথির মাথায় ছাতা ধরেছেন ম্যাক্রোঁ, কি বলছেন নেটিজেনরা?

আপডেট সময় ০৪:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১