ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

কানাডায় বন্দুকধারীর গুলিতে চার বাংলাদেশি আহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

কানাডার টরন্টোর রিজেন্ট পার্ক এলাকার একটি পার্কিং লটে চার বাংলাদেশি কানাডিয়ান গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে পুলিশ জানিয়েছে। প্রত্যেককে দ্রুত হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত দেতমাল জানিয়েছেন, গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সহ-সভাপতি আনাই মিয়া, মারহাবা গ্রোসারির মুমিন মিয়া, সুলতান মিয়া ও ছত্তার মিয়া এলোপাতাড়ি গুলিতে আহত হন। তাদের চার জনের মধ্যে আনাই মিয়ার অবস্থা আশংকাজনক। বাকি তিনজন শঙ্কামুক্ত।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে বারোটার দিকে রিজেন্ট পার্ক ব্লুভার্ড এবং ডান্ডাস স্ট্রিট সংলগ্ন ওক স্ট্রিটের পার্কিং লটে এলোপাতারি গুলি হয়েছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে অসংখ্য গুলোর দাগসহ হোন্ডা একর্ড গাড়ি দেখতে পায়। পরে তারা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায় তারা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। দুই সন্দেহভাজনকে তারা খুঁজছে। সন্দেহভাজনরা ২০১৪ সালের টয়োটা রাভ ফোর গাড়ি ব্যবহার করছিলো বলে ধারণা করা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনার খবরে জালালাবাদ এসোসিয়েশন অফ টরন্টো এবং কানাডায় বসবাসরত প্রবাসীদের মধ্যে ক্ষোভ, নিন্দা এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচারের জন্য জোড় দাবি জানানো হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

কানাডায় বন্দুকধারীর গুলিতে চার বাংলাদেশি আহত

আপডেট সময় ০৪:৩৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১