ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। বৃহস্পতিবার জারি করা এই পরোয়ানায় তার বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে। এক‌ইসঙ্গে ইমরানকে ১ মিলিয়ন ডলারের বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন অব পাকিস্তান (ইসিপি)।

গ্রেফতারি পরোয়ানার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ইমরানের ব্যক্তিগত সহকারী বাবর আওয়ান পাকিস্তানের প্রথম সারির গণমাধ্যম দ্য ডন কে বলেছেন, ‘তিনি আদলত এবং নির্বাচন কমিশনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। এতদিন দেশের বাইরে ছিলেন। আজই দেশে ফিরেছেন। তিনি অবশ্যই নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করবেন।

আদেশে ইমরানকে আগামী ২৫ সেপ্টেম্বর মধ্যে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এতে ব্যর্থ হলে তাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হবে। গত মাসে ইমরান খানকে একটি শোকজ নোটিস দিয়েছিল আদালত। ওই নোটিশের জবাব দিতে ব্যর্থ হওয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় ১১:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭