ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সৌদি ও আমিরাতে স্থায়ীভাবে অস্ত্র বিক্রি বন্ধ ইতালির

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

এবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অস্ত্র বিক্রি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে ইতালি। ইয়েমেন যুদ্ধে এসব অস্ত্র ব্যবহার করা হচ্ছে যার কারণে এই সিদ্ধান্ত নিল ইতালি। খবর আল জাজিরার

এর দুই দিন আগে সৌদি ও আমিরাতে কোটি কোটি ডলারের অত্যাধুনিক অস্ত্র বিক্রির সিদ্ধান্ত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার দুইদিন পরই এই সিদ্ধান্ত জানাল ইতালি।

ইয়েমেন যুদ্ধে সংশ্লিষ্টতার কারণে দেড় বছর আগে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অস্ত্র বিক্রি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল ইতালি। শুক্রবার সেই সিদ্ধান্তকে স্থায়ী রূপ দিল ইউরোপের দেশটি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি দি মাইও বলেন, আমি ঘোষণা দিচ্ছি, সরকার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে ক্ষেপণাস্ত্র ও বোমা রপ্তানি অনুমতি বাতিল করেছে।

তিনি বলেন, ‘এই কাজটি আমরা যথাযথ বলে বিবেচনা করেছি। এটি আমাদের দেশ থেকে শান্তির পক্ষে পরিষ্কার বার্তা। মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের একটি অটুট প্রতিশ্রুতি।’

২০১৯ সালের জুলাইয়ে অস্ত্র বিক্রিতে সাময়িক স্থগিতাদেশ দেওয়ার সময় ইয়েমেনের নাম উল্লেখ করলেও এবার সেটি করেননি ইতালির পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে দেশটির পিস অ্যান্ড ডিসআর্মানেন্ট নেটওয়ার্ক নামে একটি গ্রুপ সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সরকারের এ আদেশের ফলে ১২ হাজার ৭০০টিরও বেশি অস্ত্র বিক্রি বাতিল হতে পারে বলে তারা ধারণা করা হচ্ছে।

২০১৬ সালে সৌদি আরবের সাথে ৪০ কোটি ইউরোর ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি ছিল যার আওতায় রিয়াদকে ২০ হাজার ক্ষেপণাস্ত্র দেয়ার কথা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি ও আমিরাতে স্থায়ীভাবে অস্ত্র বিক্রি বন্ধ ইতালির

আপডেট সময় ০২:০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১