ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল স্থাপন করেছে বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক:   

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেছেন, বেজার হাত ধরে বাংলাদেশ বিনিয়োগ বান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ্য হয়েছে। বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল স্থাপন করেছে।

মিরসরাইয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল ও শিল্পনগর নির্মিত হচ্ছে। এর ফলে দেশে অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে। বিরানভূমি আজ শিল্পের পদচারনায় সমৃদ্ধ হয়ে উঠেছে। সেই সঙ্গে দ্রুত শিল্প স্থাপনের জন্য গ্যাস, বিদ্যুৎসহ সব সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম বেজা সম্পন্ন করছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলা উদ্দিন আহম্মদ, ব্যবস্থাপনা পরিচালক হালিমুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে মিরসরাই উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমাসহ হেলথকেয়ার ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পবন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শিল্পনগরে পরিকল্পিত পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল গড়ে তোলার কারণে বিশ্বের বিভিন্ন দেশ এখানে বিনিয়োগ করছে। আগামী কয়েক মাসের মধ্যে কয়েকটি ফ্যাক্টরি উৎপাদনে যাবে। আরও নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান তাদের কাজ শুরু করবে। এখানে ৪০টি মসজিদ নির্মাণ করা হবে। এজন্য আমরা জায়গা নির্ধারণ করেছি। ২০ কোটি টাকা ব্যয়ে সব চেয়ে বড় কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করা হবে। এছাড়া একটি মন্দির ও গির্জাও নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক অঞ্চলের চিত্র প্রতিদিন পাল্টে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে এমনটা সম্ভব হয়েছে।

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলা উদ্দিন আহম্মদ বলেন, একটি শিল্পকারখানা গড়তে সেসব সুযোগ সুবিধা দরকার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে তার সবগুলো রয়েছে।

বেজার কথার সঙ্গে কাজের মিল থাকায় এখানে নতুন কারখানা করতে আমরা আগ্রহী হয়েছি। আমরা প্রাথমিকভাবে ৩০ একর জমিতে কারখানা স্থাপনের চিন্তা-ভাবনা থাকলেও এখানকার পরিবেশ দেখে আরও ১০ একর বেশি জায়গা নিয়েছি। আমরা ৪০ একর জমির ওপর ৪২৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আশা রাখছি। এতে প্রায় সাত হাজার ২০০ জন মানুষের কর্মসংস্থান হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল স্থাপন করেছে বাংলাদেশ

আপডেট সময় ১১:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১