ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির

কানাডায় বাংলাদেশি নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ নদী থেকে উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:   

কানাডায় নদী থেকে বাংলাদেশি এক তরুণ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় ২৭ জানুয়ারি ম্যানিটোবা প্রদেশের রাজধানী উইনিপেগের ‘রেড রিভার’ নামক নদী থেকে তার লাশ উদ্ধার করে উইনিপেগ সিটি পুলিশ।

নিহত শিক্ষার্থীর নাম সামি উজ জামান (২৪)। তার বাবার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। তার গ্রামের বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়। দুই ভাইয়ের মধ্যে সামি ছোট।

সামি ইউনিভার্সিটি অব ম্যানিটোবার কম্পিউটার সায়েন্সের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। এর পাশাপাশি তিনি ম্যানিটোবায় বাইসন ট্রান্সপোর্ট নামের একটি কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে খণ্ডকালীন চাকরি করতেন। তিনি রেড রিভার নদীর কাছেই কয়েকজন বাংলাদেশি বন্ধুর সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন।

উইনিপেগ পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সামি। তার বন্ধুরা বেশ কয়েক দিন খোঁজে তাকে পায়নি। পরে ২০ জানুয়ারি তারা পুলিশকে বিষয়টি জানান। এর সাত দিন পর রেড রিভার থেকে তার লাশ উদ্ধার করল পুলিশ। লাশটি পুলিশের হেফাজতে আছে।

উইনিপেগ পুলিশ সামির মৃত্যুর কোনো কারণ এখনো উল্লেখ করেনি। তবে ধারণা করা হচ্ছে এটি একটি অপমৃত্যু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ

কানাডায় বাংলাদেশি নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ নদী থেকে উদ্ধার

আপডেট সময় ১০:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১