ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি : রিজভী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী এবার বাহুবলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ

বঙ্গবন্ধুকে ভালোবাসাই কাল হলো প্রবাসীর!

আকাশ জাতীয় ডেস্ক: 

‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অপপ্রচার ও কটূক্তির প্রতিবাদ করায়’ তছনছ হয়ে গেছে প্রবাসী সাংবাদিক রাজু আহমেদ রমজানের জীবন। সর্বশেষ নিঃস্ব হয়ে দেশে ফিরতে হয়েছে তাকে। তার দাবি, ‘মালয়েশিয়ায় বঙ্গবন্ধু ও সরকারবিরোধী অপপ্রচার: কে ওই যুবক’ শিরোনামে প্রকাশিত সংবাদের কারণেই তার এ অবস্থা।

রাজু দাবি করেন, গত বছরের ৮ মে সুরমার ডাক ২৪. কম নামে একটি নিউজপোর্টালে প্রকাশিত সংবাদের পরদিন নাম শরীফ মিয়া ও তার সহযোগীদের নির্যাতনের শিকার হন। প্রকাশিত সংবাদের প্রতিবাদ না দিয়ে বে-আইনিভাবে ল্যাপটপ, মোবাইল, মডেমসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে রাজুর ছবিসহ তার ফেসবুক আইডি থেকে মনগড়া পোস্ট দেন সংবাদে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা। পরবর্তীতে লাইভে এসে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিষোদগার কথা বলতে চাপ প্রয়োগ করা হয় রাজুকে। অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দিয়ে দুদিন আটকে রেখে চালানো হয় নির্মম নির্যাতন। পরে ফাঁদে ফেলে পুলিশের হাতে তুলে দেয়ার সব পরিকল্পনা করেন তারা। এমন ঘটনা ঘটে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের তামিলজায়া এলাকার একটি কোম্পানিতে। অবশেষে কৌশলে অন্যত্র চলে গেলে কর্মহীন হয়ে পড়েন রাজু। পরে চলতি বছরের ১৯ ডিসেম্বর শূন্য হাতে দেশে ফেরত আসতে হয় কর্মহীন এই প্রবাসীকে।

নির্যাতিত প্রবাসী সাংবাদিক রাজু বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে হৃদয়ে লালন করি বলেই আজ আমার এই করুণ পরিণতি। একটি সংবাদের কারণে আজ আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। বর্তমানে পরিবার নিয়ে এতটুকুই কষ্টে আছি যা লোকলজ্জায় প্রকাশ করার মতো নয়। আমার এই চরম দুর্দিনে প্রধানমন্ত্রী মমতাময়ী মা পাশে দাড়াঁবেন, আমার অবুঝ দুই সন্তানকে বুকে টেনে নিবেন- আমার এই আকুল আবেদন।

তবে অভিযুক্তদের সঙ্গে বারবার চেষ্টা করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, রাজু সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত শেখ মহরম আলীর ছেলে। দীর্ঘ এক যুগের সাংবাদিকতা পেশার ইতি টেনে ভাগ্যান্বেষণে ২০১৮ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়া যান। সেখানে শ্রমবিক্রির পাশাপাশি একাধিক নিউজপোর্টালে মালয়েশিয়া প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

বঙ্গবন্ধুকে ভালোবাসাই কাল হলো প্রবাসীর!

আপডেট সময় ১০:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১